খেলাধুলা : চ্যাম্পিয়নস লিগের ফাইনালে আজ মুখোমুখি হবে রিয়াল মাদ্রিদ ও জুভেন্টাস। কার্ডিফে বাংলাদেশ সময় রাত পৌনে একটায় শুরু হবে ম্যাচটি। যা সরাসরি সম্প্রচার করবে সনি সিক্স, সনি ইএসপিএন, টেন টু ও টেন ওয়ান এইচডি।
২১ বছর পর চ্যাম্পিয়ন লিগের শিরোপা জয়ের হাতছানি জুভেন্টাসের সামনে। অন্যদিকে রেকর্ড ১২তম শিরোপা জয়ের হাতছানি রিয়ালের সামনে। পাশাপাশি প্রথম কোনো ক্লাব হিসেবে টানা দ্বিতয়বারের মতো শিরোপা জেতার দ্বারপ্রান্তে রিয়াল মাদ্রিদ।
অবশ্য এই ম্যাচে খেলার সম্ভাবনা কম গ্যারেথ বেলের। সে কারণে করিম বেনজেমা ও ক্রিস্টিয়ানো রোনালদোর পেছনে অ্যাটাকিং মিডফিল্ডার হিসেবে খেলবেন ইসকো।
রিয়াল মাদ্রিদের সম্ভাব্য একাদশ : কেইলর নাভাস, দানি কারবাহাল, সার্জিও রামোস, রাফায়েল ভারানে, মার্সেলো, কাসেমিরো, টনি ক্রস, লুক মাদ্রিচ, ইসকো, ক্রিস্টিয়ানো রোনালদো, করিম বেনজেমা।
