রাঙামাটি জেলায় ইউপিডিএফ’র আধাবেলা অবরোধ চলছে

0

সাইফুল উদ্দীন,রাঙামাটি প্রতিনিধি : রাঙামাটির লংগদু উপজেলায় পাহাড়ি বসতবাড়িতে আগুন দেয়ার প্রতিবাদে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) ডাকে রাঙামাটি জেলায় আধাবেলা সড়ক ও নৌ-পথ অবরোধ চলছে। সকাল থেকে জেলা সদর থেকে দুর পাল্লার কোনো যানবাহন ছেড়ে যায়নি। জেলা সদরের সাথে অভ্যন্তরীন উপজেলাগুলোতেও কোনো নৌযান ছেড়ে যায়নি। গুরুত্বপূর্ণ স্থানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। শহরে দোকানপাট খোলা রয়েছে এবং শহরে চলাচলের একমাত্র বাহন সিএনজি অটোরিক্সা চলাচলও স্বাভাবিক রয়েছে। জেলার বিভিন্ন উপজেলায় শান্তিপূর্ণভাবে অবরোধ পালনের খবর পাওয়া গেছে। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। দুপুর ১২টা পর্যন্ত অবরোধ চলবে।
উল্লেখ্য শুক্রবার রাঙামাটির লংগদু উপজেলায় মোটরবাইক চালক নয়ন হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল থেকে পাহাড়ি ঘরে আগুন লাগিয়ে দেয় উত্তেজিত জনতা।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.