আফসান চৌধুরীর বিরুদ্ধে ৫৭ ধারায় মামলা

0

সিটিনিউজ ডেস্ক::ফেসবুকে করা মন্তব্যের কারণে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও কলাম লেখক আফসান চৌধুরীর বিরুদ্ধে তথ্যপ্রযুক্তি আইনে মামলা করেছেন লেফটেন্যান্ট জেনারেল (অব.) মাসুদ উদ্দিন চৌধুরী। গত সোমবার গুলশান থানায় এ মামলা দায়ের করা হয়।

গুলশান থানার পরিদর্শক (তদন্ত) সালাউদ্দিন মিয়া জানিয়েছেন, তথ্যপ্রযুক্তি আইনের ৫৭ ধারায় দায়ের করা এ মামলায় ফেসবুকে সাবেক এই সেনা কর্মকর্তাকে জড়িয়ে ‘অসত্য বক্তব্য দেয়ার’ অভিযোগ আনা হয়েছে আফসান চৌধুরীর বিরুদ্ধে।

এর আগে, ফেসবুকে আরেক মন্তব্যে বিচার বিভাগের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে অভিযোগ করে সুপ্রিম কোর্টের এক আইনজীবী গত সোমবার আফসান চৌধুরীর নামে একটি উকিল নোটিশও পাঠিয়েছেন।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.