২২ মামলার পলাতক আসামীকে জেল হাজতে প্রেরণ

0

চকরিয়া (কক্সবাজার)প্রতিনিধি : চকরিয়া থানা পুলিশ অভিযানে গ্রেপ্তারকৃত ২২ মামলার পলাতক আসামী রেজাউল করিম (৩৬) কে আদালতের মাধ্যমে শুক্রবার জেল হাজতে পাঠানো হয়েছে। বৃহস্পতিবার ৮ জুন বিকালে চকরিয়া থানার উপপরিদর্শক মাহবুবুর রহমানের নেতৃত্বে পুলিশদল গোপন সংবাদের ভিত্তিতে উখিয়া উপজেলার রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পে এ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। ধৃত রেজাউল করিম উপজেলার খুটাখালী ইউনিয়নের পূর্বপাড়া গ্রামের শফি আলমের পুত্র।

চকরিয়া থানার অফিসার ইনচার্জ ওসি বখতিয়ার উদ্দিন চৌধুরী জানিয়েছেন, ধৃত রেজাউল করিমের বিরুদ্ধে বনমামলা সহ ২২ টি মামলা রয়েছে। তন্মধ্যে ১টি মামলায় আদালতের ২ বছরের সাজা রয়েছে। সে গ্রেপ্তার এড়াতে এতদিন পর্যন্ত উখিয়ার রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পে রোহিঙ্গা হিসেবে তালিকায় নাম লিখে ছদ্মবেশে আত্মগোপনে থাকে। গোপন সংবাদে খবর পেয়ে এস আই মাহবুব এর নেতৃত্বে উখিয়া থেকে গ্রেপ্তার করে।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.