জয়ের লক্ষ্যে বাংলাদেশের ২৬৬ রান টার্গেট

0

সিটিনিউজবিডি ডেস্ক :   আক্রমণাত্মক শুরু করা নিউজিল্যান্ডকে বাংলাদেশের বোলাররা তেমন উড়তে দেননি। বাঁচা-মরার ম্যাচে শেষটায় জ্বলে উঠতে পারেনি জিমি নিশাম, কোরি অ্যান্ডারসন, মিচেল স্যান্টনারদের কেউই।

আইসিসি চ্যাম্পিয়নস ট্রফিতে সেমিফাইনালের আশা বাঁচিয়ে রাখতে হলে নিউজিল্যান্ডের বিপক্ষে ২৬৬ রান করতে হবে বাংলাদেশকে। টস জিতে ব্যাটিং করতে নেমে কার্ডিফে ৮ উইকেটে ২৬৫ রান করেছে নিউজিল্যান্ড।

স্কোর: নিউজিল্যান্ড ৫০ ওভারে ২৬৫/৮। ব্যাটিং: মিচেল স্ট্যান্টনার ১৪, টিম সাউদি ১০।

আউট: লুক রনকি ১৬, মার্টিন গাপটিল ৩৩, কেন উইলিয়ামসন ৫৭, রস টেলর ৬৩, নেইল ব্রুম ৩৬, কোরি অ্যান্ডারসন ০, জিমি নিশাম ২৩, অ্যাডাম মিলনে ৭।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.