খেলাধুলা : চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালে পাকিস্তানের বিপক্ষে ২১১ রানে অলআউট হয়ে গেছে ইংল্যান্ড। আজ (১৪ জুন) বুধবার কার্ডিফের সোফিয়া গার্ডেনে টসে জিতে ফিল্ডিং নেয়া পাকিস্তানের জয়ের জন্য প্রয়োজন ২১২ রান।
পাকিস্তানের হাসান আলি ৩টি ও জুনাইদ খান, রঈস রুম্মান ২টি করে উইকেট পেয়েছেন। ইংল্যান্ডের জো রুট সর্বোচ্চ ৪৬ ও জনি বেয়ারস্টো ৪৩ রান করেছেন।
এছাড়া স্বাগতিক দলের মিডল অর্ডার ব্যাটসম্যান বেন স্টোকস ও অধিনায়ক এউইন মরগান করেছেন যথাক্রমে ৩৪ ও ৩৩ রান। পাকিস্তানের হয়ে তিন উইকেট নিয়েছেন হাসান আলী। এছাড়া দুটি করে উইকেট নেন জুনায়েদ খান ও অভিষেক পাওয়া রুম্মন রঈস।
কার্ডিফে টসের বিপরীতে প্রথমে ব্যাটিং নিয়ে বেশ ধীর স্থির ভাবেই ব্যাটিং শুরু করেছিল ইংল্যান্ড। এ সময় পাকিস্তানীদের দুর্দান্ত বোলিংয়ের বিপরীতে যথেষ্ট সংযত হয়েই ব্যাটিং করেন স্বাগতিক দলের দুই ওপেনার বেয়ারস্টো ও এ্যালেক্স হেলস। তারা উদ্বোধনী জুটিতে ৩৪ রান এনে দেন।
হেলসকে ফিরিয়ে দিয়ে পাকিস্তান শিবিরকে প্রথমে উজ্জ্বীবিত করেন হাসান আলী। ব্যক্তিগত ১৩ রানে হেলস ফিরে যাবার পর জো রুটের সঙ্গে জুটি বেধে দলকে এগিয়ে নেন অপর ওপেনার বেয়ারস্টো। দলীয় ৮০ রানের মাথায় তাকে সাজঘরের পথ দেখান অভিষেক পাওয়া রুম্মন রাইস। ব্যক্তিগত ৪৩ রান করে ফিরে আসেন স্বাগতিক ওপেনার।
এরপর অধিনায়ক মরগানের সঙ্গে জুটিবদ্ধ হয়ে দলকে একটি শক্ত ভিতে দাঁড় করানোর দিকে মনোনিবেস করেন রুট। তবে বেশিদূর যেতে পারেনি তারাও। দলীয় ১২৮ রানের মাথায় রুটকে ফিরিয়ে দেন শাহাদাব খান। ফেরার সময় ৪৬ রানের পুঁজি রেখে যান রুট। এরপর মূলত আসল বিপর্যয়ে পড়ে ইংল্যান্ড। দলকে ১৮২ রানে পৌঁছে দেয়ার পথে ঝড়ে যায় ৪টি উইকেট। এতেই মূলত ভেঙ্গে যায় ইংল্যান্ডের মেরুদণ্ড। এরপর ধুকতে থাকা দলটিকে ২১১ রানে টেনে নিয়ে যায় টেল এন্ডার ব্যাটসম্যানরা।
