সুজিত দত্ত, পটিয়া প্রতিনিধি : চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পটিয়ার মুজাফ্ফরাবাদ এলাকায় বিআরটিসি বাসের ধাক্কায় ১ মোটর সাইকেল চালক ঘটনাস্থলে নিহত ও অপর দুই আরোহী গুরুত্বর আহত হয়েছেন। নিহত আরাফাত হেসেন সাঈম (১৮) চন্দনাইশের মুরাদাবাদ গ্রামের জাফর আহমদ চেয়ারম্যান বাড়ীর মাহবুবুল আলমের পুত্র বলে জানা গেছে।
জানা যায়, আজ রবিবার(১৮জুন) সকাল ১১ টায় বিআরটিসি দোতলা বাস নং-ঢাকা মেট্রো-ব-১১-৬০৬৫ কক্সবাজার অভিমুখি বাসটি চট্টগ্রামমুখি মোটর সাইকেলকে ধাক্কা দিলে এতে চালক আরাফাত হোসেন সাঈম (১৮) ঘটনাস্থলেই নিহত হয়। এতে তার অপর দুই বন্ধু ফাহাদ ও সাকিব গুরুত্বর আহত হয়। তাদেরকে প্রথমে বিজিটি ট্রাস্ট ও পরে আশংকাজনক অবস্থায় চমেক হাসপাতালে পাঠানো হয় বলে পটিয়া হাইওয়ে পুলিশের পরির্দশক মো: মহিউদ্দিন জানান।
তিনি আরো জানান, ঘাতক বাসটিকে আটক করা হয়েছে। জানা যায়, সাঈম তার বন্ধুদের নিয়ে পটিয়া সদরে আসার সময় এ দূর্ঘটনার শিকার হয়।
