শ্যামল রুদ্র, রামগড় (খাগড়াছড়ি)::খাগড়াছড়ির মাটিরাঙ্গায় ইয়াবা বড়িসহ মো.সাইফুল ইসলাম (২৮)নামের এক মাদক পাচারকারীকে আটক করেছে মাটিরাঙ্গা সেনা জোনের সদস্যরা।
সে পুরান বাজার এলাকার মৃত বদিউর রহমানের ছেলে। জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে নিরাপত্তা বাহিনীর একটি টহল দল বোধবার দিবাগত রাত ১টার দিকে পৌরসভার রসুলপুর এলাকায় অভিযান চালিয়ে ১শ ৭৫ পিস ইয়াবাবড়িসহ তাকে আটক করা হয়।
মাটিরাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাহাদাত হোসেন টিটু ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মো. সাইফুল ইসলাম দীর্ঘদিন ধরে মাদকের ব্যবসা করে আসছে বলে পুলিশের কাছে স্বীকার করেছে। তার বিরুদ্ধে মাটিরাঙ্গা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা হয়েছে।
