কাবা শরীফের ভিতরে সোশ্যাল নেটওয়ার্কিং বন্ধ রাখার আহ্বান

0

সিটিনিউজবিডিঃ মক্কায় ইবাদত-বন্দেগিতে অধিক মনযোগের বিষয়টি বিবেচনায় এনে পবিত্র হারাম শরীফে স্মার্ট ফোনে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার নিষিদ্ধের দাবি জানিয়েছেন কাবাঘরের নিরাপত্তা কর্মকর্তারা।পবিত্র কাবাঘরের নিরাপত্তা বাহিনীর জ্যেষ্ঠ কর্মকর্তা কর্নেল বদর বিন আল সৌদের মতে, অনেক দর্শনার্থীর আচরণ দেখলে মনে হয় তারা যেন পিকনিকে এসেছে। খ্যাতনামা ব্যক্তিদের দেখলেই তাদের সঙ্গে ছবি তোলার প্রতিযোগিতায় মেতে উঠতে ও  দেখা যায় অনেককে। কাবাঘরের সামনে সেলফি তোলা তো খুবই সাধারণ দৃশ্যে পরিণত হয়েছে।

উল্লেখ্য,পবিত্র কাবাঘর চত্বরে মোবাইল ফোন ব্যবহার নিষিদ্ধ ছিল কিছুদিন পূর্বেও। কিন্তু আগত হাজী ও মুসল্লিদের যোগাযোগের সুবিধার কথা বিবেচনা করে মোবাইল ফোন নিয়ে ভিতরে প্রবেশের অনুমতি দেয় সৌদি আরব সরকার। আর এই সুযোগে কিছু লোক মোবাইল ফোনের ক্যামেরায় ছবি তোলার জন্য অস্থির হয়ে পড়ে এবং এ গুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয় বলে অভিযোগ উঠেছে। যার কারণে হারাম শরীফে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার নিষিদ্ধের দাবি তুলেন কাবাঘরের নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত কর্মকর্তারা।

সংশ্লিষ্টদের মতে, কাবাঘরের ভেতর শুধুই মোবাইল ফোনে কল করা ও রিসিভ করার সুযোগ থাকা দরকার।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.