রাতে স্থায়ী কমিটির জরুরি বৈঠক করবেন খালেদা

0

সিটিনিউজ ডেস্ক::লন্ডন যাওয়ার প্রাক্কালে দলের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির সঙ্গে জরুরি বৈঠক ডেকেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।

বৃহস্পতিবার রাত নয়টায় বিএনপি চেয়ারপারসনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে বৈঠকটি অনুষ্ঠিত হবে।

চেয়ারপারসনের মিডিয়া উইং সদস্য শামসুদ্দিন দিদার বৈঠকের কথা নিশ্চিত করেছেন।

আগামী শনিবার চিকিৎসার জন্য লন্ডন যাচ্ছেন বেগম জিয়া।

বৈঠকে দেশের সার্বিক রাজনৈতিক পরিস্থিতি, দলের কার্যক্রম, চলমান সদস্য সংগ্রহ অভিযানসহ বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হতে পারে দলীয় সূত্রে জানা গেছে।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.