কল্যান বড়ুয়া মুক্তা,সিটিনিউজ : এক সময় নিজের বাড়ীঘরেই ছিল সাজানো-গোছানো সংসার। নগরীতে জোয়ারের পানিতে সেই সংসার তছনছ করে দিয়েছে। আসবাবপত্র, কাপড়, মূল্যবান ইলেক্ট্রনিক্স সামগ্রী নষ্ট হয়েছে। তোষক মেট্রেস ফেলতে হয়েছে ডাষ্টবিনে। মহানগরীর বাকলিয়া, মুহরীপাড়া, সিডিএ আবাসিক এলাকা, বেপারীপাড়া, গোসাইল ডাঙ্গা সহ অনেক এলাকার স্থায়ী বাসিন্দা এখন মহানগরীতেই বাড়ী ছেড়ে ভাড়া ঘরে বসবাস করছেন। এ এক অমানবিক অবস্থায় অনেকে নগরীতে বাড়ীঘর ছাড়া। কারনঃ দিনে ও রাতে ২ বার ডুবছে মহানগরীর এক তৃতীয়াংশ এলাকা।
এ বিভাগের আরও খবর
