৭ নম্বর বিপদ সংকেত চট্টগ্রাম বন্দরে ৩ নম্বর অ্যালার্ট জারি

0

সিটিনিউজবিডি  :  চট্টগ্রাম বন্দরে ৩ নম্বর অ্যালার্ট (দুর্যোগ মুহুর্তে প্রস্তুতি সতর্কতা) জারি করেছে বন্দর কর্তৃপক্ষ।  বৃহস্পতিবার উত্তর বঙ্গোপসাগর ও বাংলাদেশের উপকূলীয় এলাকায় সৃষ্ট গভীর নিম্নচাপটি ঘূর্ণিঝড়ে রূপ নেয়ায় চট্টগ্রাম সমুদ্র বন্দরকে ৭ নম্বর বিপদ সংকেত দেখাতে বলেছে আবহাওয়া বিভাগ।  ফলে ঘূর্ণিঝড় পূর্বপ্রস্তুতি গ্রহণে বন্দরে ৩ নম্বর অ্যালার্ট জারি করা হয়।

বন্দর সূত্র জানায়, এ অবস্থায় জেটিকে সীমিত আকারে পণ্য ওঠা-নামার কাজ চলছে।  তবে আউটারে বন্ধ রয়েছে পণ্য খালাস।

বন্দরের অ্যাডমিনাল প্লানিং সদস্য জাফর আলম  জানান, দুর্যোগ মুহুর্তে প্রস্তুতিমূলক ব্যবস্তা নিতে বন্দরের অভ্যন্তরে ৩ নম্বর অ্যালার্ট জারি করা হয়েছে।  সংশ্লিষ্ট সকল বিভাগকে প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণের নির্দেশ দেয়া হয়েছে।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.