পাঁচ উপজেলায় আশ্রয়কেন্দ্রে ৬০ হাজার মানুষ

0

সিটিনিউজবিডিঃ উপকূলের দিকে ধেয়ে আসা ঘূর্ণিঝড় কোমেনের আঘাত থেকে রক্ষায় পাঁচ উপজেলার প্রায় ৬০ হাজার মানুষকে আশ্রয়কেন্দ্রে সরিয়ে নিয়ে এসেছে জেলা প্রশাসন। জেলা প্রশাসনের পক্ষ থেকে বৃহস্পতিবার সকাল থেকেই মাইকিংয়ের মাধ্যমে উপকূলীয় এলাকার মানুষদের নিরাপদ আশ্রয়ে সরে যেতে বলা হয়। জেলা প্রশাসন সূত্র জানায়, চট্টগ্রামের পাঁচটি উপজেলায় ২৩৯টি আশ্রয়কেন্দ্রে ৬০ হাজার ৮০০ মানুষ আশ্রয় নিয়েছে।  এর মধ্যে সন্দ্বীপে ৬২টি আশ্রয়কেন্দ্রে ৯৩০০ মানুষ, বাঁশখালীতে ১১০টি আশ্রয়কেন্দ্রে ৩৩ হাজার মানুষ ও আনোয়ারায় ২০টি আশ্রয়কেন্দ্রে ৮৫০০জন মানুষ আশ্রয় নিয়েছে।  সীতাকুণ্ডে ২০টি আশ্রয়কেন্দ্রে ৪৬০০ জন ও মিরসরাইয়ে ২৭টি আশ্রয়কেন্দ্রে ৫৪০০জন মানুষ আশ্রয় নিয়েছে। 

ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মো. শাহরিয়াজ বাংলানিউজকে বলেন, এরই মধ্যে সন্দ্বীপ, বাঁশখালী, আনোয়ারা, সীতাকুণ্ড ও মিরসরাই উপজেলার ঝুঁকিপূর্ণ এলাকায় বসবাসরত মানুষদের সরিয়ে নেয়া হয়েছে। এছাড়া মাইকিং করে যারা এখনো যায়নি তাদের আশ্রয়কেন্দ্রে চলে যেতে অনুরোধ করা হচ্ছে।তিনি বলেন, মা ও শিশুদের আলাদা থাকার ব্যবস্থা করা হয়েছে। শুকনো খাবার ও বিশুদ্ধ পানির ব্যবস্থা রাখা হয়েছে।দুর্যোগ মোকাবেলায় জেলা প্রশাসন, রেড ক্রিসেন্ট, ফায়ার সার্ভিস, পুলিশ ও মেডিকেল টিম প্রস্তুত রয়েছে বলে জানান তিনি।

 

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.