জুবায়ের সিদ্দিকী,সিটিনিউজ :: সাংবাদিকদের প্রতিবাদের মুখে ৫৭ ধারা কালো আইন সরকার বাতিলের পদক্ষেপ নিয়েছেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী। গতকাল শনিবার(২২ জুলাই) উত্তরবঙ্গে একটি আলোচনা সভায় ইকবাল সোবাহান চৌধুরী সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে বলেছেন ৫৭ ধারা নিয়ে সারা দেশে সাংবাদিক মহলে প্রতিবাদ হচ্ছে এবং উদ্বেগ তৈরী করেছে। এ মামলায় বিভিন্ন সাংবাদিককে নির্যাতন করা হচ্ছে। এর প্রতিবাদের মুখে আইনমন্ত্রী ঘোষনা দিয়েছেন এই আইন বাতিল করা হবে। মাননীয় প্রধানমন্ত্রী, আইনমন্ত্রী ও সাংবাদিক নেতা তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরীকে সিটিনিউজবিডি পরিবারের পক্ষ থেকে জানাই অভিনন্দন।
এ বিভাগের আরও খবর
