নিজস্ব প্রতিবেদক, সিটিনিউজবিডিঃ যদিও আগের কয়েক বছর এই সময়ে এত বৃষ্টি ছিলনা, তবুও আশঙ্কা থেকেই গিয়েছিল প্রবল বৃষ্টি বা ঘূর্নিঝড়। কিন্তু কয়েকদিন ধরেই ঘুর্ণিঝড় কোমেনের প্রভাবে শুরু হওয়া প্রবল বৃষ্টিপাত আজও অব্যাহত রয়েছে। ঠিক এই কারনে বাংলাদেশ বাংলাদেশ-সাউথ আফ্রিকা টেস্ট সিরিজের চট্টগ্রাম টেস্ট ড্র হয়েছিল।
হয়তোবা একই কারণে ভেসে যেতে বসেছে ঢাকা টেস্ট। দ্বিতীয় এবং তৃতীয় দিনের মত ঢাকা টেস্টের চতুর্থ দিনের খেলা নিয়ে দেখা দিয়েছে আশঙ্কা। বৃষ্টির কারনে চতুর্থ দিনের খেলাও শুরু হতে দেরি, খেলা হবেতো?
ভোর থেকে বৃষ্টি হলেও কিছুক্ষণের জন্য আকাশ পরিষ্কার হওয়ার লক্ষ্মণ দেখা দিয়েছিল। যে কারণে ক্রিকেটাররাও হোটেল থেকে বের হওয়ার প্রস্তুতি নিতে শুরু করেছিলেন। কিন্তু হঠাৎ বৃষ্টি শুরু হওয়া তাদের প্রস্তুতিতেও ভাটা পড়ে। পরে, ক্রিকেটারদের জানিয়ে দেয়া হয় ১২টা পর্যন্ত অপেক্ষা করতে। এরপর জানানো হবে, তাদেরকে মাঠে যেতে হবে কি না।
টেস্টের প্রথম দিন (বৃহস্পতিবার ) টস জিতে ব্যাট করতে নেমে ৮ উইকেট হারিয়ে ২৪৬ রান সংগ্রহ করেছিল বাংলাদেশ। সর্বোচ্চ ৬৫ রান করেছিলেন অধিনায়ক মুশফিকুর রহিম। ওইদিন রাত থেকেই ঘুর্ণিঝড় কোমেন আঘাত হানতে থাকে উপকুলে। তীব্রতা অত বেশি না হলেও, কোমেনের প্রভাবে প্রবল বৃষ্টিপাত শুরু হয়। যা এখনও অব্যাহত রয়েছে। এ কারণে টেস্টের দ্বিতীয় এবং তৃতীয় দিন একটি বলও মাঠে গড়াতে পারেনি। এই দুই দিনের খেলা বাতিল বলে ঘোষণা করতে হয়।
