সিটিনিউজবিডি : ঢাকার আকাশ আজ রোদ্রকরোজ্জ্বল। কিন্তু কিন্তু টানা তিনদিনের বৃষ্টিতে মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামের মাঠ অনেকটাই ক্ষতিগ্রস্ত । আর এজন্যই পর্যাপ্ত রোদ থাকা সত্ত্বেও আম্পায়ারদের কাছে আজ মাঠ খেলার অনুপযুক্ত মনে হয়েছে। ফলে বাংলাদেশ ও সফররত দক্ষিণ আফ্রিকা টেস্ট সিরিজের শেষ টেস্টের পঞ্চম ও শেষ দিনের খেলাও পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে।
এর আগে বৃহস্পতিবার টেস্টের প্রথম দিনে ব্যাট করতে নামা বাংলাদেশ ৮ উইকেট হারিয়ে ২৪৬ রান তুলেছিল। ৬৫ রানের লড়াকু ইনিংস খেলেন অধিনায়ক মুশফিকুর রহিম। এ ছাড়া মুমিনুল হক ৪০ ও সাকিব আল হাসান এবং মাহমুদউল্লাহ করেছেন সমান ৩৫ রান। দক্ষিণ আফ্রিকার পক্ষে ৩টি করে উইকেট নিয়েছেন ডেল স্টেইন ও জেপি ডুমিনি। তামিমকে আউট করে স্টেইন ছুঁয়েছেন টেস্টে ৪০০ উইকেটের মাইলফলক।
উত্তেজনার পারদ চড়িয়েও শেষ পর্যন্ত প্রথম টেস্টটি ড্র হয়। চট্টগ্রামে অনুষ্ঠিত প্রথম টেস্টেও মূল ক্রীড়ানক ছিল এই বৃষ্টি। মাঠের ভেন্যু পরিবর্তন হলেও পরিবর্তন হলো না এবারও বৃষ্টির দৌরাত্ম্য।
