সাইফুল উদ্দীন, রাঙামাটি প্রতিনিধি::রাঙামাটি পৌরসভার ২০১৭-২০১৮ সালের অর্থবছরের জন্য ৫৯ কোটি ৫০ লক্ষ ৫৪ হাজার ৭ শত ১৪ টাকার বাজেট ঘোষনা করা হয়েছে।
রাঙামাটি পৌরসভার ২০১৬-২০১৭ অর্থ বছরের সংশোধিত এবং ২০১৭-২০১৮ অর্থ বছরের প্রস্তাবিত বাজেট গত ৩০ এপ্রিল সংস্থাপন ও অর্থ বিষয়ক স্থায়ী কমিটির সুপারিশের প্রেক্ষিতে গত ৩ মে রাঙামাটি পৌরসভার বাজেট সর্ম্পকিত বিশেষ টিএলসিসি সভার সুপারিশ এবং গত ৩০ মে রাঙামাটি পৌরসভার বাজেট সর্ম্পকিত পৌর পরিষদের বিশেষ সভায় অনুমোদনের পর রাঙামাটি সচেতন নাগরিক কমিটির (সনাক) সার্বিক সহযোগিতায় শনিবার রাঙামাটির এক অভিযাত রেস্টুরেন্টে রাঙামাটি পৌরসভার মেয়র আকবর হোসেন চৌধুরী উন্মুক্ত বাজেট ঘোষনা অনুষ্ঠানে এই বাজেট উপস্থাপন করেন।
এসময় আরো উপস্থিত ছিলেন সচেতন নাগরিক কমিটি (সনাক) সভাপতি চাঁদ রায়, সহ-সভাপতি অমলেন্দু হাওলাদার, সনাক সদস্য নিরুপা দেওয়ান,রাঙামাটি পৌরসভার নির্বাহী সচিব উন্মেষ রায় ও বিভিন্ন শ্রেণীর সুশীল সমাজের নেতৃবৃন্দ সহ বিভিন্ন প্রিন্ট মিডিয়া ও ইলেক্ট্রনিক মিডিয়ার সংবাদকর্মীবৃন্দ।
এ বিভাগের আরও খবর
