‘প্রধান বিচারপতিকে সরিয়ে দেয়ার চেষ্টা করছে সরকার’

0

সিটিনিউজ ডেস্ক:: বিএনপি সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, ‘মানসিক অসুস্থতার অযুহাতে সরকার প্রধান বিচারপতিকে সরিয়ে নেওয়ার চেষ্টা করছে কিনা তা নিয়ে শঙ্কা দেখা দিয়েছে। কারণ তারা নির্বাচন কমিশনারের মতো লোক চাচ্ছে। প্রধান বিচারপতি তেমন না হওয়ায় এখন ক্ষুব্ধ সরকার।’

জাতীয় প্রেস ক্লাবে বুধবার দুপুরে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন তিনি।

দলের সাবেক চেয়ারম্যান শফিকুল গাণি স্বপনের ৮ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ‘চলমান অস্থিরতা : কোন পথে রাজনীতি’ শীর্ষক  এ অনুষ্ঠানের আয়োজন করে বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি (বাংলাদেশ ন্যাপ)।

রিজভী বলেন, ‘সিইসি হুদা সাহেবের মতো লোক তাদের দরকার। স্বাধীন সত্তা নিয়ে যদি কোনো লোক থাকে তাকে তারা সহ্য করতে পারে না। সমাজের আজকে যে ভয়াবহ প্রতিচ্ছবি তা ষোড়শ সংশোধানীর রায়ের পর্যবেক্ষণে এসেছে। এখানেই তাদের আপত্তি। দুঃশানের কথা উঠে এসেছে এটাই তাদের মনের মধ্যে প্রচণ্ড যন্ত্রণা দিচ্ছে। এ জন্যই আজকে প্রধান বিচারপতির পদত্যাগ চাচ্ছে।’

রিজভী বলেন, ‘প্রধানমন্ত্রী সরে গেলে জনগণ শান্তি পাবে। কিন্তু সরকার জনগণের মনের কথা উপলব্দি করতে পারছে না।’

আওয়ামী লীগের সমালোচনা করে তিনি বলেন, ‘আওয়ামী লীগ প্রথমে ভোটের অধিকার গুম করেছে। পরে বিরোধী দলের নেতাদের গুম ভয়ভীতি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে বন্দুকের নলের জোরে ক্ষমতায় টিকে আছে।’

সংগঠনের সাধারণ সম্পাদক এম গোলাম মোস্তফা ভূঁইয়ার সভাপতিত্বে আরো বক্তব্য দেন- বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, বিএনপি নেতা আবু নাসের মো. রহমত উল্লাহসহ ন্যাপের নেতারা।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.