সাইফুল উদ্দীন, সিটিনিউজ,রাঙামাটি::‘তথ্যই শক্তি’ এ শ্লোগানকে সামনে রেখে রাঙামাটি কুমার সমিত রায় জিমনেশিয়াম প্রাঙ্গণে সচেতন নাগরিক কমিটি (সনাক) রাঙামাটির আয়োজনে দুই দিন ব্যাপি তথ্য মেলা শুরু হয়েছে।
বুধবার বিকালে এ তথ্য মেলা উদ্বোধন করেন অতিরিক্ত পুলিশ সুপার জাহাঙ্গীর আলম।এসময় আরো উপস্থিত ছিলেন, সচেতন নাগরিক কমিটি (সনাক) রাঙামাটির সভাপতি চাঁদ রায়, সহ-সভাপতি অমলেন্দু হাওলাদার, সনাক সদস্যা মোহাম্মদ আলী, এড. সুষ্মমিতা দেওয়ান, অঞ্জলিকা খিসা প্রমূখ।
অতিথিবৃন্দ বেলুন উড়িয়ে তথ্য মেলা উদ্বোধন করেন এবং পরে স্টোল পরিদর্শন করেন। পরে তথ্য মেলা উপলক্ষ্যে ইয়েস সদস্যদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান এবং বাংলাদেশ বেতার রাঙামাটির নাটক প্রযোজক ও জেলা শিল্পকলা একাডেমীর নাটক প্রশিক্ষক সোহেল রানার রচনায় ও নির্দেশনায় ইয়েস ও ইয়েস ফ্রেন্ডসদের পরিবেশনায় ‘মেঘের আড়ালে ভোরের আলো’ মঞ্চ নাটক পরিবেশন করা হয়।
এ বিভাগের আরও খবর
