কাপাসিয়ায় ডাকাত সন্দেহে গণপিটুনিতে যুবক নিহত

0

সিটিনিউজবিডি : গাজীপুরের কাপাসিয়ায় ডাকাত সন্দেহে গণপিটুনিতে সাফিজ উদ্দিন (২৫) নামে একজন নিহত হয়েছেন। তিনি ময়মনসিংহ জেলার পাগলা থানা এলাকার বাসিন্দা।

উপজেলার নামিলা এলাকায় বৃহস্পতিবার ভোরে এ ঘটনা ঘটে। খবর পেয়ে লাশ উদ্ধার করে কাপাসিয়া থানায় নিয়ে গেছে পুলিশ।
কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান উল্লাহ জানান, ভোরে একদল ডাকাত উপজেলার সিংহশ্রী ইউনিয়নের নামিলা এলাকার জনৈক মকবুলের বাড়িতে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। এলাকাবাসী টের পেয়ে ঘেরাও করলে ডাকাতরা পালানোর চেষ্টা করে।

এ সময় ধাওয়া দিয়ে সাফিজ উদ্দিনকে ধরে গণপিটুনি দিলে ঘটনাস্থলেই তিনি নিহত হন। লাশের গলায় একটি পিতলের লাইট ঝোলানো ছিল। ময়নাতদন্তের জন্য লাশ শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। এ ছাড়া মামলারও প্রস্তুতি চলছে।
ওসি আরও জানান, নিহতের বিরুদ্ধে কাপাসিয়া থানায় অস্ত্র ও ডাকাতিসহ ১৫-১৬টি মামলা রয়েছে।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.