ইসিতে অভিন্ন প্রস্তাব দেবে ২০ দল

0

সিটিনিউজ ডেস্ক::নির্বাচন কমিশনের (ইসি) চলমান সংলাপে বিএনপির নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের শরিকরা একই প্রস্তাব উত্থাপন করবে বলে জানা গেছে। সোমবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত জোটের মহাসচিব পর্যায়ের বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

বৈঠকে ২০ দলীয় জোটের সমন্বয়কারী বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন- বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুর কবির রিজভী, জাগপা সাধারণ সম্পাদক খন্দকার লুৎফর রহমান, বাংলাদেশ ন্যাপ মহাসচিব এম. গোলাম মোস্তফা ভূঁইয়া, এলডিপির সিনিয়র যুগ্ম মহাসচিব শাহাদাত হোসেন সেলিম, বিজেপির ভারপ্রাপ্ত মহাসচিব আবদুল মতিন সাউদ, এনপিপি মহাসচিব মোস্তাফিজুর রহমান মোস্তফা, বিএমএল মহাসচিব অ্যাডভোকেট শেখ জুলফিকার বুলবুল চৌধুরী, ইসলামি ঐক্যজোট মহাসচিব অধ্যাপক মাওলানা আবদুল করিম, লেবার পার্টির মহাসচিব হামদুল্লাহ আল মেহেদী, এনডিপির ভারপ্রাপ্ত মহাসচিব মো. মঞ্জুর হোসেন ঈসা, পিপলস লীগ মহাসচিব অ্যাডভোকেট সৈয়দ মাহবুব হোসেন, জাতীয় পার্টির (জাফর) যুগ্ম মহাসচিব এএসএম শামিম, ইসলামিক পার্টির অ্যাডভোকেট আবুল কাশেম প্রমুখ।

বৈঠকে উপস্থিত এক নেতা নাম না প্রকাশের শর্তে পরিবর্তন ডটকমকে জানান, ইসির চলমান সংলাপে ২০ দলীয় জোটের নিবন্ধিত ৮ দল অংশ নেবে। সংলাপে অংশগ্রহণকালে সবার প্রস্তাবনা যাতে একই রকম হয় সে জন্য মির্জা ফখরুল তাদের নির্দেশনা দিয়েছেন।

জানা গেছে, ইসির সঙ্গে সংলাপে নির্বাচনকালীন সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা, বর্তমান সংসদ ভেঙে দেওয়া, লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা, রাজনীতিবিদদের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার করতে হবেসহ কয়েকটি বিষয়ে প্রস্তাবনা দিতে জোর তাগিদ দেওয়া হয়েছে জোটের ৮টি দলকে।

চলমান রাজনৈতিক পরিস্থিতিতে করণীয় নির্ধারণে ২০ দলীয় জোটের মহাসচিব পর্যায়ে আলোচনায় অভিমত প্রকাশ করা হয়। দেশ এক ক্রান্তিকাল অতিক্রম করছে। সরকার ক্রমান্বয়ে সব সাংবিধানিক প্রতিষ্ঠান ধ্বংস করে দিচ্ছে এর জন্য ২০ দলীয় জোটকে সজাগ থাকার পরামর্শ দেন মির্জা ফখরুল।

২০ দলীয় জোটের নিবন্ধিত ৮ দলটি হলো- বিএনপি, বিজেপি, এলডিপি, বাংলাদেশ ন্যাপ, খেলাফত মজলিশ, মুসলিম লীগ (বিএমএল), জমিয়তে ওলামায়ে ইসলাম ও বাংলাদেশ কল্যাণ পার্টি।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.