মোহাম্মদ হানিফ,সিটিনিউজ : চট্টগ্রাম মহানগরীর অলংকার মোড়ে গত সপ্তাহে সাড়ে ৩ লাখ টাকা লুট হয়েছে প্রকাশ্য দিবালোকে। সোনালী ব্যাংক সিডিএ মার্কেট থেকে টাকা উত্তোলন করে জনৈক ব্যবসায়ী বাসায় ফেরার পথে মোটরসাইকেলে এসে বুকে অস্ত্র ঠেকিয়ে টাকা লুট করে প্রকাশ্য দিবালোকে। এভাবে নগরীতে ইদানিং ছিনতাই বেড়েছে অস্বাভাবিকভাবে। ফলের আড়তদার বাহার ঘটনার শিকার বলে জানা গেছে। নগরবাসী দিন দিন জিম্মি হয়ে পড়ছে ছিনতাইকারীদের কাছে। নিরাপত্তাহীনতায় নগরবাসী ।
এ বিভাগের আরও খবর
