টেস্ট জয়ের নায়ক সাকিব

0

খেলাধুলা,সিটিনিউজ :: বাংলাদেশের শততম টেস্টের ঐতিহাসিক জয়ের সবচেয়ে বড় অবদান রেখেছেন বাংলাদেশের সেরা পারফরমার সাকিব আল হাসান।অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের প্রথম টেস্ট জয়ের নায়ক সাকিব আল হাসান।

প্রথম টেস্ট ম্যাচে অস্ট্রেলিয়াকে ২০ রানে হারিয়ে ঐতিহাসিক জয় পেয়েছে বাংলাদেশ।

ম্যাচসেরা সাকিব বলেন, এ ম্যাচ জিতিয়েছেন মাঠের দর্শক আর আস্থা জুগিয়েছেন শিশির।

দুই টেস্ট মিলিয়ে সাকিব করেছেন ১৬২ রান। উইকেট নিয়েছেন ৯টি। সুতরাং, বিচারকদের দৃষ্টিতে দুই ম্যাচের টেস্ট সিরিজে সেরা হলেন সাকিব আল হাসান।

ইতোমধ্যে এই ম্যাচের প্রথম ইনিংসে ৫ উইকেট নিয়ে টেস্ট খেলুড়ে সকল দেশের বিপক্ষে ৫ উইকেট নেয়ার রেকর্ড গড়েন সাকিব। আর দ্বিতীয় ইনিংসেও ৫ উইকেট নিয়ে অস্ট্রেলিয়ার ব্যাটিং ধস নামান তিনি।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.