বিএনপির কাছ থেকে জাতি কোন নছিহত শুনতে চায় না: হানিফ

0

সিটিনিউজ ডেস্ক:: আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ বলেছেন, ‘সরকার মুসলিমবিরোধী’ বলেই বাধা পাচ্ছে রোহিঙ্গারা বিএনপি নেতা রুহুল কবির রিজভীর এমন এক মন্তব্যের প্রেক্ষিতে বলেন, রোহিঙ্গা সমস্যা হচ্ছে মায়ানমারের। মায়ানমারের সমস্যা নিয়ে সরকারের এত মাথা ব্যথার কি কারণ আছে। আর বিএনপি মায়ানমার ইস্যুকে নিয়ে এমন উদ্ভট-অপ্রাসঙ্গিক বক্তব্য দিচ্ছে। তাদের এসব বক্তব্যের কোন ভিত্তি নেই।

তিনি বলেন, মানবিক কারণে যতটুকু করণীয় সরকার ততটুকু করছে।

প্রধান বিচারপতির অপসারণ প্রসঙ্গে তিনি বলেন, আওয়ামী লীগ জনগণের ম্যান্ডেট নিয়ে ক্ষমতায় এসেছে। প্রধান বিচারপতির অপসারণ নিয়ে কথা বলার মত সময় এখনও আসেনি। এসব বিচারপতিদের রায়েই জিয়াকে অবৈধ ক্ষমতাদখলকারী হিসেবে চিহ্নিত করেছিল। তাই বিএনপির মত অবৈধ দলের কাছ থেকে জাতি কোন নছিহত শুনতে চায় না।

বুধবার দুপুর ২টায় কুষ্টিয়া পিটিআইরোডস্থ নিজ বাসভবনে দলীয় নেতাকর্মীদের সাথে মতবিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

এ সময় জেলা আওয়ামী লীগের শিক্ষাবিষয়ক সম্পাদক আমজাদ হোসেন রাজু, শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান আতা, জেলা ছাত্রলীগের সভাপতি ইয়াসির আরাফাত তুষার, জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক হাবিবুর রহমান হাবিসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.