রিসসো কোসেই-কাই এর পারিবারিক শিক্ষা বিষয়ক সিম্পোজিয়ামে অনুষ্ঠিত

0

          প্রেস বিজ্ঞপ্তি

মানবতাবাদী বৌদ্ধ ধর্মীয় সংগঠন রিস্সো কোসেই-কাই চট্টগ্রামের উদ্যোগে পারিবারিক শিক্ষা বিষয়ক সেমিনার চট্টগ্রাম মুসলিম ইনষ্টিটিউট হলর“মে শুক্রবার অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্তিত  ছিলেন টোকিও (জাপান) পারিবারিক শিক্ষা গবেষণাগারের ডিরেক্টর রেভা. নিহেই ইউকো, প্রধান বক্তা হিসেবে প্রবন্ধ উপস্তাপন করেন রেভা. সাতো। রিস্সো কোসেই-কাই বাংলাদেশের ব্রাঞ্চ মিনিষ্টার রেভা. আরিতোমি মিৎসুইউকির সভাপতিত্বে অনুষ্ঠানে উদ্ভোধনী বক্তব্য প্রদান করেন রিস্সো কোসেই-কাই বাংলাদেশের সহকারী ওমেনস্ লিডার লুসী রানী বড়ুয়া। সংগঠনের মহিলা নেত্রী এলি রানী বড়ুয়ার  সঞ্চালনে অনুষ্ঠানে পারিবারিক সদস্যদের মধ্যে সম্পর্ক সুদৃঢ় বন্ধনসহ সন্তান-সন্ততি ও পিতা-মাতার মধ্যে সম্পর্কের উপর গুরুত্বারোপ করে বক্তব্য উপস্হাপন করা হয়। বক্তারা বলেন পিতা-মাতা ও সন্তানদের আন্তরিক সম্পর্কের মাধ্যমে গড়ে উঠে একটি আদর্শ পরিবার। আদর্শ পরিবারে কোন কিছুর অভাব থাকে না। সুন্দর সমাজ বির্নিমাণে আদর্শ পরিবারের জুড়ি নাই। অনুষ্ঠানে রিস্সো কোসেই-কাই এর বিভিন্ন শাখার ৭ শতাধিক সদস্য উপস্তিত ছিলেন। সমগ্র অনুষ্ঠানে জাপানী ভাষা থেকে বাংলা ভাষান্তর করে আর,কে,কে শিক্ষা বিষয়ক প্রধান কাঞ্চন বড়ুয়া। অনুষ্ঠানে উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করেন উদ্দীপন বুড্ডিষ্ট কালচারের সদস্যবৃন্দ।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.