ঈদের দিনে নাফ নদীতে জন্ম, সন্তানের নাম কোরবান আলী!

0

শহিদুল ইসলাম, উখিয়া (কক্সবাজার)::স্বজন হারানোর বেদনায় নিজেকেও হারিয়ে ফেলি। প্রসব বেদনায় কাঁতর ছিলাম। সময় গড়াচ্ছে। ঘন্টা, দিন, সপ্তাহ কখনো হেঁটে, কখনো স্বামীর ঘাঁড়ে হেলে পড়ি। অবশেষে ৭দিন পর মিয়ানমারের খাল পরবর্তী নাফ নদী পার হয়ে এপারে ওঠার পর -পরই প্রসব বেদনায় ঢলে পড়ি। দীর্ঘ ৪ ঘন্টা প্রসব বেদনা সহ্য করে প্রথম সন্তানের, মা, হলাম একবারেই পেলাম দুই জমজ শিশু সন্তান।

উপরোক্ত কথাগুলো বলেছেন মিয়ানমারের বলিবাজারের গর্জনবিল গ্রাম থেকে মগ সেনাদের নির্যাতনে পালিয়ে আসা নবজাতকের মা খালেদা বেগম (১৭) আর নাফ নদীর পাড়েই জমজ শিশু দুটির জন্ম।

মিয়ানমারের সেনা ও নিরাপত্তা বাহিনীর নির্যাতনের শিকার হয়ে পালিয়ে আসা এক রোহিঙ্গা নারী নাফ নদীতে নৌকার মধ্যে সন্তান প্রসব করেন। ৭ দিন আগে জন্ম নেওয়া নবজাতক দুটিসহ সেই পরিবার আশ্রয় নিয়েছে ক্তুুপালং রাস্তার পাশে এক ঝুপড়িতে। অনাহারেই দিন কাটছে তাদের।

বৃহস্পতিবার সকাল ১১টায় উখিয়ার কুতুপালং ঝুপড়িতে কথা হয় ওই নবজাতক পিতা আহমদ উল্লাহর সাথেও।তিনি বলেন কোরবানির ঈদের দিন রাত ১২টার দিকে নাফ নদীতে নৌকার উপর তাঁর স্ত্রীর প্রসব যন্ত্রণা শুরু হলে ছটফট করতে থাকে। তখন নৌকায় শুধুমাত্র ১জন নারী ছিল, বাকীরা সবাই পুরুষ। তখন চোঁখে মুখে কিছু না দেখে আমি নিজেই সহযোগিতা করি আমার স্ত্রীকে।

স্ত্রী খালেদা বেগম বলেন এটি আমার প্রথম সন্তান।  তাও আবার দুইজনই ছেলে। এখনো নাম রাখিনি। যেহেতু ঈদের দিন জন্ম হয়েছে তাই মনে মনে সিদ্ধান্ত নিয়েছি কোরবান আলী নাম রাখব। হাসি মুখে তিনি আরো জানান, সন্তানের চেহেরা দেখে তিনি মিয়ানমারের সেই করুণ স্মৃতি ভুলে গেছেন।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.