এইচএসসিতে পাসের হার ৬৯.৬০

0

সিটিনিউজবিডি :  এইচএসসি ও সমমানের পরীক্ষায় চলতি বছর ৬৯ দশমিক ৬০ শতাংশ শিক্ষার্থী পাস করেছে। জিপিএ-৫ পেয়েছে ৪২ হাজার ৮৯৪ জন। গত বছর এইচএসসি ও সমমানের পরীক্ষায় ৭৮ দশমিক ৩৩ শতাংশ শিক্ষার্থী পাস করেছিল। জিপিএ-৫ পেয়েছিল ৭০ হাজার ৬০২ জন।

শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ রোববার সকালে গণভবনে একটি ট্যাবের মাধ্যমে ফলের ডিজিটাল অনুলিপি প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে তুলে দেন।
আটটি সাধারণ বোর্ড, মাদ্রাসা এবং কারিগরি বোর্ডের অধীনে ৮ হাজার ৩০৫টি শিক্ষা প্রতিষ্ঠানের ১০ লাখ ৬১ হাজার ৮৮৪ জন শিক্ষার্থী এবার এইচএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নেয়।

১ এপ্রিল শুরু হয়ে ১১ জুন পর্যন্ত লিখিত পরীক্ষা চলে। এরপর ১৩ থেকে ২২ জুন পর্যন্ত হয় ব্যবহারিক পরীক্ষা।

বেলা ২টা থেকে শিক্ষার্থীরা শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইট (www.educationboardresults.gov.bd), নিজের শিক্ষা প্রতিষ্ঠান ছাড়াও যে কোনো মোবাইল থেকে এসএমএস করে ফল জানতে পারবেন।

ঘোষণা অনুযায়ী এবারও পরীক্ষা শেষ হওয়ার ৬০ দিনের মধ্যেই ফল প্রকাশ করা হল। জানা গেছে এবার পরীক্ষার ফলে সেরা প্রতিষ্ঠানের তালিকা থাকছে না।

এ প্রসঙ্গে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় সাব-কমিটির আহ্বায়ক ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান মো. আবু বক্কর ছিদ্দিক বলেন, এবার এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলে সেরা প্রতিষ্ঠানের তালিকা থাকছে না। এ বিষয়ে শিক্ষামন্ত্রী আগেই ঘোষণা দিয়েছেন। বোর্ডগুলোর পাসের হারসহ অন্য বিষয়গুলোই স্থান পাবে ফলের সারসংক্ষেপে।

বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের ডাকা হরতাল-অবরোধের মধ্যে গত ১ এপ্রিল শুরু হয়ে ১১ জুন পর্যন্ত আটটি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসি, মাদরাসা বোর্ডের আলিম ও কারিগরি শিক্ষা বোর্ডের এইচএসসির (বিএম/ভোক) তত্ত্বীয় বিষয়ের পরীক্ষা নেয়া হয়। এতে দেশের আট হাজার ৩০৫টি শিক্ষা প্রতিষ্ঠানের ১০ লাখ ৭৩ হাজার ৮৮৪ জন শিক্ষার্থী অংশ নেয়। ঢাকা দক্ষিণ ও উত্তর এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনের কারণে ২৬, ২৭ ও ২৮ এপ্রিলের পরীক্ষা পিছিয়ে মে মাসের ২, ৪ ও ১৬ তারিখে নেয়া হয়। পূর্ব ঘোষণা অনুযায়ী পরীক্ষা শেষ হওয়ার ৫৯ দিনের মধ্যে ফল প্রকাশ করা হচ্ছে।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.