শহিদুল ইসলাম, সিটিনিউজ:: সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন,বাংলাদেশে অাশ্রয় নেয়া রোহিঙ্গাদের না খেয়ে থাকতে হবে না। ২০দিন পর বিএনপির রোহিঙ্গাদের জন্য ত্রাণ বিতরণ নিছক মায়াকান্না।
বুধবার সকাল সাড়ে ১০টার সময় উখিয়ার কুতুপালং শরনার্থী ক্যাম্প পরিদশর্ন ও ত্রাণ বিতরনকালে এ কথা বলেন তিনি। প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ৫ হাজার রোহিঙ্গাদের মাঝে ত্রান বিতরন করা হয়।
এসময় সাথে ছিলেন বাংলাদেশ অাওয়ামী লীগ কেন্দ্রিয় কমিটির সাংগঠনিক সম্পাদক একে এম এনামুল হক শামিম,কেন্দ্রিয় কমিটির উপ প্রচার সম্পাদক অামিনুল ইসলাম,ককসবাজার জেলা অাওয়ামী লীগের সভাপতি এড.সিরাজুল মোস্তাফা, জেলা অাওয়ামী লীগের সাধারন সম্পাদক মুজিবুর রহমান চেয়ারম্যান,সাংগঠনিক সম্পাদক নাজনীন সরওয়ার কাবেরী, কেন্দ্রিয় কৃষক লীগ নেতার রেজাউল করিম ও উপজেলা অাওয়ামী লীগের সাধারন সম্পাদক ও রাজাপালং ইউপি চেয়ারম্যান জাহাংগীর কবির।
