দক্ষিণ আফ্রিকার ১০ ক্রিকেটার হাসপাতালে

0

স্পোর্টস ডেস্ক : কুইন্টন ডি ককসহ দক্ষিণ আফ্রিকা ‘এ’ দলের ১০ জন ক্রিকেটার পেটের সমস্যা নিয়ে চেন্নাইয়ের একটি হাসপাতালে ভর্তি হয়েছেন। ‘খাদ্যে বিষক্রিয়া’র জন্যই তাদের এই সমস্যা হয়েছে। এমনটাই জানিয়েছে ক্রিকেট দক্ষিণ আফ্রিকা (সিএসএ)।

সিএসএ এক বিবৃতিতে জানিয়েছে, গত শনিবার রাতের খাবার খেয়ে ডি ককসহ স্কোয়াডের বেশ কয়েকজন ক্রিকেটার অসুস্থ বোধ করেন। অসুস্থতা নিয়েই তারা পরদিন ভারতের বিপক্ষে মাঠে নামেন।

রেজা হেন্ডরিকস, কায়া জন্ডো ও এমথোকোজিসি সেজি ম্যাচ খেলার জন্য ফিট ছিলেন না। তবে বদলি খেলোয়াড় সংকটে তিনজনই মাঠে নামতে বাধ্য হন। কিন্তু ম্যাচের পরই তাদের হাসপাতালে ছুটে যেতে হয়। একই অবস্থা ডি ককের ক্ষেত্রেও, ম্যাচ শেষে তিনিও হাসপাতালে ভর্তি হন। আগেই হাসপাতালে ভর্তি হন আরো ৬ ক্রিকেটার।

এদিকে ত্রিদেশীয় এই সিরিজে সোমবার অস্ট্রেলিয়া ‘এ’ দলের বিপক্ষে দক্ষিণ আফ্রিকার খেলার কথা ছিল। ম্যাচটা সোমবারের পরিবর্তে মঙ্গলবার হবে। সোমবার অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলবে ভারত। পূর্ব সূচি অনুযায়ী, সোমবার ভারতের কোনো ম্যাচ ছিল না। কিন্তু এখন দক্ষিণ আফ্রিকা স্কোয়াডের ১৬ ক্রিকেটারের ১০ জনই হাসপাতালে। ফলে সিরিজের সূচিতে রদবদল করা হয়েছে।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.