চলনবিলে দুই শিশুসন্তানসহ বাবার লাশ

0

সিটিনিউজবিডি :: সিরাজগঞ্জের চলনবিল থেকে বাবা এবং ছেলেমেয়েসহ একই পরিবারের তিনজনের লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার সকালে চলনবিলে তাদের লাশ পাওয়া যায়।

সকাল সোয়া ৮টার দিকে তাড়াশ থানা-পুলিশ লাশগুলো উদ্ধার করে।

নিহত ব্যক্তিরা হলেন আলতাফ হোসেন (৪০) এবং তাঁর শিশুপুত্র নাফিল (৬) ও শিশুকন্যা আনিকা (৮)।

তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটিএম আমিনুল ইসলামের ভাষ্য, নিহত আলতাফ হোসেন করিম দাঁড়ি কওমি মাদ্রাসার শিক্ষক। তিনি জানান, সোমবার দুপুরে আলতাফ হোসেন তার দুই শিশুসন্তান নাফিউল ও তানিয়াকে সঙ্গে নিয়ে পার্শ্ববর্তী পাটগাড়ী গ্রামের চলনবিলে মাছ ধরতে যান। কিন্তু বিকেল পর্যন্ত তারা আর বাড়িতে ফেরেননি। পরিবারের লোকজন অনেক খোঁজাখুঁজি করেও তাদের কোনো সন্ধান পাননি। মঙ্গলবার সকালে স্থানীয়রা মরদেহগুলো বিলে ভাসতে দেখে থানায় খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বিলের মধ্য থেকে তিনটি লাশ উদ্ধার করে। তবে লাশগুলো এখনো পরিবারের কাছে হস্তান্তর হয়নি।

এলাকাবাসীর দেওয়া তথ্যের বরাত দিয়ে জানান, গতকাল সোমবার বেলা ১১টার দিকে ছেলেমেয়েকে নিয়ে নৌকায় করে বিলে মাছ ধরতে যান আলতাফ হোসেন। এরপর তাঁরা পানিতে ডুবে যান। রাতে লাশ ভেসে ওঠে। সকালে খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.