কক্সবাজারে ৪ সাংবাদিক লাঞ্ছিত

0

জামাল জাহেদ ,কক্সবাজার :   কক্সবাজারের  চকরিয়া উপজেলার ফাসিয়াখালী ইউনিয়নের ফকিরাবাজার এলাকায় ১১আগষ্ট বিকাল ৪টার দিকে পেশাগত দায়িত্বপালনকালে ৪জন সংবাদকর্মীকে লাঞ্ছিত করেছে স্থানীয় ২নং ওয়ার্ড ইউপি সদস্য আলমগীর কবির রাজুর নেতৃত্বে সশস্ত্র একদল দূর্বৃত্ত। ঘটনার পর খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌছে কর্মরত সংবাদ কর্মীদের উদ্ধার করেছে। এনিয়ে প্রশাসন সহ পুরো উপজেলা জুড়ে ক্ষোভ ও উত্তেজনা বিরাজ করছে।

জানাগেছে, ফাসিয়াখালী ফকিরাবাজার মাদরাসা সড়কের পাশ্বে প্রায় ৩০/৩৫টি বিভিন্ন প্রজাতির মূল্যবান গাছ সশস্ত্র দূর্বৃত্তরা কেটে লুট করার সময় স্থানীয়দের মাধ্যমে চকরিয়ার কর্মরত সংবাদ কর্মীরা খবর পায়। খবর পেয়ে চকরিয়ার জাতীয় ও স্থানীয় বিভিন্ন পত্রিকার প্রতিনিধি (৪জন সাংবাদিক) যথাক্রমে এম রায়হান চৌধুরী, একেএম বেলাল উদ্দিন, জিয়া উদ্দিন ফারুক ও মনছুর আলম বিকাল ৪টায় ঘটনাস্থলে পৌছে গাছ লুটের বিভিন্ন দৃশ্য ক্যামরা বন্ধি করে। দূর্বৃত্তরা মূল্যবান জিনিস ছিনিয়ে নিয়ে যায় ।

এমনকি ঘটনাস্থলে কর্মরত ওই চার সংবাদ কর্মীকে নানাভাবে হেনস্থা করে। ঘটনার বিষয় চকরিয়াস্থ কক্সবাজারের সহকারি পুলিশ সুপার মো: মাসুদ আলম, থানার ওসি প্রভাষ চন্দ্র ধর অবগত হলে তাৎক্ষনিক থানার এসআই নাজমুল আলমের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনেন এবং দূর্বৃত্তদের কবল থেকে সাংবাদিকদের উদ্ধার করেন। সংবাদ কর্মীরা অভিযোগ করেন, ঘটনার সময় ইউপি সদস্য ছাড়াও ওই এলাকার মৃত আব্বাস আহমদের ছেলে নুর ছমদ, আবদুস শুক্কুরের ছেলে মুজিব, আক্তার আহমদের ছেলে আলী আজম, পরিষদের ২নং ওয়ার্ডের চৌকিদার সোলাইমান সহ অজ্ঞাত ২০/৩০জন দূর্বৃত্ত এঘটনা করেছে।

এদিকে সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনকালে লাঞ্ছিত করার ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ, অবিলম্বে অভিযুক্তদের গ্রেফতার এবং শাস্তির দাবী জানিয়ে বিবৃতি দিয়েছেন চকরিয়া প্রেসক্লাবের সভাপতি এম জাহেদ চৌধুরী, সাবেক সভাপতি এম আর মাহমুদ, সাধারণ সম্পাদক এএম ওমর আলী, সি:সহসভাপতি এমএইচ আরমান চৌধুরী, সহসভাপতি জহিরুল আলম সাগর, কোষাধ্যক্ষ ছোটন কান্তি নাথ সহ চকরিয়ার কর্মরত সকল সংবাদ কর্র্মীরা। এঘটনার উপযুক্ত বিচার না হলে চকরিয়া প্রেসক্লাব নেতৃবৃন্দরা কঠোর কর্মসূচীর হুশিয়ারি দেয়।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.