বনভুমির ক্ষতি হলেও মানবিক কারণে রোহিঙ্গাদের আশ্রয়- মন্ত্রী

0

শহিদুল ইসলাম, উখিয়া (কক্সবাজার) : বন ও পরিবেশ মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু বলেছেন রোহিঙ্গাদের সাময়িক আশ্রয়ের জন্য সরকার সবকিছু করবে। বনভুমির আংশিক ক্ষতি হলেও মানবিক কারণে রোহিঙ্গাদের আশ্রয় দিয়েছেন প্রধানমন্ত্রী। ৩ হাজার একর বনভুমির দেওয়ার পরে প্রয়োজনে আরো বৃদ্ধি করা হবে।

বুধবার বিকালে (২৫ অক্টোবর) উখিয়ার কুতুপালং শরনার্থী ক্যাম্প পরিদর্শনের সময় এ কথা বলেন।

এসময় মন্ত্রী আরো বলেন, কুটনৈতিক পর্যায়ে রোহিঙ্গা সংকট সমাধান না হওয়া পর্যন্ত রোহিঙ্গা আসতে থাকবে। রোহিঙ্গাদের জন্য যতটুকু বনভূমি দরকার দেওয়া হবে।

এসময় উপস্থিত ছিলেন আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য জাকের হোসেন সুলতান, সম্পাদক মন্ডলীর সদস্য সালাউদ্দিন মাহামুদ, চট্টগ্রাম বন সংরক্ষক জগলুল হোসেন, কক্সবাজার উত্তর বন বিভাগীয় কর্মকর্তা মোঃ মুরর্শেদ, কক্সবাজার দক্ষিণ বন বিভাগীয় কর্মকর্তা মোঃ আলী কবির, কোষ্টাল ফরেষ্ট ডিভিশন কর্মকর্তা হুমায়ুন কবির, উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নিকারুজ্জামান, অফিসার ইনচার্জ মোঃ আবুল খায়ের, উখিয়া রেঞ্জ কর্মকর্তা মনিরুল ইসলাম প্রমুখ ।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.