সাংবাদিকরা মানুষকে স্বপ্ন দেখাতে পারেন

0

সিটিনিউজ ডেস্ক:: পেশাজীবীদের মধ্যে সাংবাদিকরা সবচেয়ে বড় যোদ্ধা মন্তব্য করে বিশিষ্ট চিত্রশিল্পী হাসেম খান বলেছেন,সাংবাদিকরা মানুষকে স্বপ্ন দেখাতে পারেন। সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারেন। সত্যের সন্ধ্যানে তারা ছুটে বেড়ান সব সময়। সাংবাদিকদের প্রতি সাধারণ মানুষের অনেক শ্রদ্ধাবোধ রয়েছে।‘সাংবাদিকতা একটি দুঃসাহসিক পেশা। সাংবাদিকদের প্রতি সাধারণ মানুষ প্রকৃত ঘটনা জানান জন্য তাকিয়ে থাকেন।’

সোমবার জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স লাউঞ্জে দুই গুণী বাঙালির সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে শিল্পী হাসেম খান ও ইতিহাসবিদ মুনতাসির মামুনকে সংবর্ধনা দেয়া হয়।

মুনতাসির মামুন বলেন, হাসেম খানের মত মানুষের সঙ্গে সংবর্ধনা পাওয়ায় আমি গর্বিত। আমার প্রথম বইয়ের প্রচ্ছদের তার আঁকা ছবি ব্যবহার হয়েছে। সংবর্ধনা পেতে অবশ্যই সবারই ভালো লাগে। আজ এই জায়গায় এত সব গুণী সাংবাদিকদের মাঝে আসা আসলেই আনন্দের বিষয়।

জাতীয় প্রেসক্লাবের সভাপতি শফিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে দৈনিক জনকণ্ঠের নির্বাহী সম্পাদক স্বদেশ রায়, মুক্তিযুদ্ধা সাংবাদিক কমান্ডের চেয়ারম্যান শামসুদ্দিন আহমেদ পেয়ারা, বাংলাদেশ সাংবাদিক ইউনিয়নের সভাপতি মঞ্জুরুল আহসান বুলবুল প্রমুখ উপস্থিত ছিলেন।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.