যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা

0

সিটিনিউজ ডেস্ক:: প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে আওয়ামী যুবলীগের নেতারা।

শনিবার সকালে ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ধনমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান সংগঠনের চেয়ারম্যান মোহাম্মদ ওমর ফারুক চৌধুরী ও সাধারণ সম্পাদক হারুন অর রশিদ।

পরে সংগঠনের ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের নেতারা পৃথক ভাবে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।

পরে বনানী কবরস্থানে সংগঠনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শহীদ শেখ ফজলুল হক মনিসহ ১৯৭৫ সালের ১৫ আগস্ট সকল শহীদের কবরে পুষ্পার্ঘ্য অর্পনের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন সংগঠনের নেতারা।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.