পেনশনের দাবিতে শ্রমিক-কর্মচারী ইউনিয়নের মতবিনিময়

0

সাইফুল উদ্দীন, রাঙামাটি:: রাঙামাটি সড়ক ও জনপথ শ্রমিক কর্মচারী ইউনিয়নের উদ্যোগে রাঙামাটিতে কর্মরত সংবাদকর্মীদের সাথে মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে রাঙামাটি চেম্বার অব কমার্সের সম্মেলন কক্ষে এই মতবিনিময় সভার আয়োজন করা হয়।

বাংলাদেশ সড়ক ও জনপথ শ্রমিক কর্মচারী ইউনিয়নের সভাপতি মোক্তার আহম্মদের সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন সংগঠনের সহ-সভাপতি কালামনি চাকমা, সাধারণ সম্পাদক আবুল হাসেম, বিশিষ্ট শ্রমিক নেতা তোফায়েল আহম্মদ, নাদিরুজ্জামান ও সামসুদ্দিন আজাদ।

সভায় ওয়ার্কচার্জডভুক্ত কর্মচারীদের নিয়মিত না করার ফলে এসব কর্মচারী এখন মানবেতর দিন কাটাচ্ছে। হাইকোর্টের রায়ের পর ওয়ার্কচার্জডভুক্ত কর্মচারীদের নিয়মিত না করায় বক্তারা ক্ষোভ প্রকাশ করেন এবং দ্রুত নিয়মিতকরণের দাবি জানান।

 

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.