বঙ্গবন্ধুর খুনিরা যেখানেই থাকুক তাদের ফিরিয়ে আনা হবে-সৈয়দ আশরাফ

0

ঢাকা অফিস :   পঁচাত্তরের পনের আগস্টের মতো ঘটনা যেন আর না ঘটে সে বিষয়ে জনগণকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জনপ্রশাসন মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম। তিনি বলেছেন,  ‘বঙ্গবন্ধুর খুনিরা যেখানেই থাকুক না কেন, তাদেরকে ফিরিয়ে এনে এ দেশেই বিচারের মুখোমুখি করা হবে। খুনিদের দেশে ফিরিয়ে আনার জন্য আমাদের সব রকম প্রচেষ্টা অব্যাহত আছে, অব্যাহত থাকবে। শেষ খুনির বিচার হওয়া পর্যন্ত এ চেষ্টা অব্যাহত থাকবে।

শনিবার সকালে রাজধানীর বনানী কবরস্থানে ১৫ আগস্টে নিহতদের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সামনে এ কথা বলেন সৈয়দ আশরাফ।

সৈয়দ আশরাফ বলেন,‘১৫ আগস্ট বাঙালি জাতির জন্য কালো দিন, কলঙ্কের দিন। বাংলাদেশে যেন এমন আর না ঘটে সেজন্য জনগণকে সর্তক থাকতে হবে।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.