ছুটি শেষে বাড়ি ফেরা হলোনা জসিমের

0

চকরিয়া(কক্সবাজার)প্রতিনিধি:: স্কুল ছুটি শেষে বাড়ি ফেরা হল না ২য় শ্রেণীর ক্ষুদে স্কুল শিক্ষার্থী জসিম উদ্দিন (৭) এর। বিধি বাম কিন্তু এর আগেই বেপরোয়া ঘাতক সিএনজি অটোরিকশা কেড়ে নিল তার প্রান। পৃথিবীর কোন কিছু বুঝে উঠার আগেই পরিবারের সবাইকে শোকের সাগরে ভাসিয়ে চলে গেলেন না ফেরার দেশে। এমনই করুন ও মর্মান্তিক হৃদয় বিদারক ঘটনাটি ঘটেছে কক্সবাজারের পেকুয়া উপজেলায়।

একটি বেপরোয়া গতির সিএনজি অটোরিকশা ধাক্কায় জসিম উদ্দিন (৭) নামের এ স্কুলছাত্রের মৃত্যূ হয়। সোমবার (১৩নভেম্বর) বিকেল ৪টার দিকে উপজেলার টইটং ইউনিয়নের হাজী বাজারের উত্তর পাশে আঞ্চলিক(এবিসি)মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত জসিম উদ্দিন উপজেলার পূর্ব সোনাইছড়ি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ২য় শ্রেণীর ছাত্র ও একই ইউনিয়নের জানালি পাড়া এলাকার মিয়াঁজানের ছেলে।

প্রত্যক্ষদর্শী ও পেকুয়া থানার উপ পরিদর্শক (এসআই) সুব্রত রায় বলেন, নিহত জসিম উদ্দিন স্কুল ছুঠি শেষে এবিসি সড়ক দিয়ে বাড়ী ফেরার পথে হাজী বাজার অভিমুখে আসা বেপরোয়া গতির সিএনজি অটোরিকশা ধাক্কা দেয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। কিন্তু চট্টগ্রাম নেওয়ার পথে তার মৃত্যূ হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে পেকুয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) জহিরুল ইসলাম খান বলেন, গাড়ীর চালক পালিয়ে গেলেও ঘাতক গাড়ীটি আটক করা হয়েছে। স্কুলছাত্রের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.