কাপ্তাই জাতীয় বিদ্যুৎ শ্রমিক কর্মচারী ইউনিয়নের কমিটি গঠিত

0

রাঙ্গুনিয়া প্রতিনিধি   :   জাতীয় বিদ্যুৎ শ্রমিক কর্মচারী ইউনিয়নের (রেজিনং বি১৮৮৬) কাপ্তাই পানি বিদ্যুৎ কেন্দ্র শাখার নতুন কমিটি গঠনকল্পে এক সভা সম্প্রতি অনুষ্ঠিত হয়।এতে মোঃ বেলাল হোসেনকে সভাপতি,মোঃ হাফিজুর রহমানকে সাধারণ সম্পাদক করে ২৬ সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়। কমিটির অন্যান্য কর্মকর্তারা হলেন, সিনিয়র সহসভাপতিমোঃ খুরশীদ আলম, সহসভাপতিমোঃ আশরাফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মোঃ মোরশেদ আলম এবং মোঃ আরমান। বাংলাদেশ জাতীয় বিদ্যুৎ শ্রমিক কর্মচারি ইউনিয়নের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি মোঃ আছাদউজ্জামান এবং কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাধারণ সম্পাদক মোঃ আবুল কালাম আজাদ কাপ্তাই পানি বিদ্যুৎ কেন্দ্র শাখার নতুন কমিটিকে অনুমোদন দিয়েছেন বলে জানা গেছে।

সুত্র জানায় গত তত্বাবধায়ক সরকার পরিচালিত জরুরি আইনের সময় গ্রেফতারকৃত,কারাভোগকারী, চাকরিচ্যুত ও ত্যাগী শ্রমিক নেতা হাফিজুর রহমানকে পুনরায় সংগঠনের সাধারণ সম্পাদক করায় শ্রমিক কর্মচারীরা সন্তোষ প্রকাশ করেন। রাঙ্গামাটি জেলা বিএনপির সদস্য এবং কাপ্তাই উপজেলা বিএনপির শ্রম বিষয়ক সম্পাদক ও নতুন কমিটির সাধারণ সম্পাদক হাফিজুর রহমান শ্রমিক কর্মচারির সার্বিক উন্নয়নে কাজ করার অঙ্গীকার করেন। তিনি এ ব্যাপারে সকলের সহযোগিতা কমানা করেন। এদিকে নতুন কমিটিকে অভিনন্দন জানিয়েছেন কাপ্তাই উপজেলা চেয়ারম্যান এবং উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ দিলদার হোসেন, উপজেলা যুব দলের সভাপতি মোঃ জাকির হোসেন এবং কাপ্তাই উপজেলা জাসাসের সভাপতি নুর মোহাম্মদ বাবু।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.