হাথুরুকে চেয়ে শ্রীলঙ্কা বোর্ড প্রধানের চিঠি !

0

স্পোর্টস ডেস্ক::চন্ডিকা হাথুরুসিংহে বাংলাদেশের কোচের পদ থেকে পদত্যাগ করার পরই গুঞ্জন ছিল শ্রীলঙ্কা ক্রিকেট দলের কোচ হতে যাচ্ছেন তিনি। সেই খবরের পালে যথেষ্ঠ যুক্তিও ছিল। শ্রীলঙ্কা সংবাদ মাধ্যমও প্রচার করেছিল শ্রীলঙ্কা দলের সম্ভাব্য কোচ হাথুরুসিংহে। বিসিবির কাছে নিজের পদত্যাগ পত্র পাঠানোর পর হাথুরু প্রসঙ্গে অনেক খবরই ছড়িয়েছে। এবার নতুন খবর, বাংলাদেশ ক্রিকেট বোর্ড বরাবর হাথুরুকে চেয়ে চিঠি দিয়েছেন শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ডের সভাপতি থিলাঙ্গা সুমাথিপালা।

হাথুরুসিংহের সঙ্গে বাংলাদেশের চুক্তি ছিল ২০১৯ বিশ্বকাপ পর্যন্ত। কিন্তু দক্ষিণ আফ্রিকা সফর শেষেই পতত্যাগ করে বসেন হাথুরু। সেটিও আবার কোন সুনির্দিষ্ট কারণ ছাড়া। দক্ষিণ আফ্রিকা সফর শেষে টিম দেশে ফিরলেও হাথুরুসিংহে ছুটিতে গিয়েছিলেন। সেই ছুটি শেষ করে আর ফেরেননি তিনি। ই-মেইলে পাঠিয়ে দেন পদত্যাগ পত্র।

অথচ বিপিএলের পরই শুরু হবে ঘরের মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের প্রস্তুতি। সেই ক্যাম্প ডাকার সম্ভাব্য তারখিও নাকি হাথুরুসিংহে জানিয়েছিলেন। কিন্তু অনেকটা আচমকাই তার পদত্যাগের খবর ভেসে আসে। তবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড চাচ্ছিল এই লঙ্কান কোচকেই বুঝিয়ে শুনিয়ে রেখে দিতে।

হাথুরু পদত্যাগ করলেও সেটি বিসিবি এখনো গ্রহণ করেনি। হাথুরুর সঙ্গে সব সম্পর্ক শেষ হয়ে গেছে এমন কোন ঘোষণাও আনুষ্ঠানিকভাবে দেয়নি বিসিবি। তাই অন্য যে কোন দেশের বা দলের কোচ হতে পারবেন না হাথুরু। যেহেতু বাংলাদেশের সঙ্গে কাগজে কলমে এখনো সব শেষ হয়ে যায়নি। একরাণেই বিসিবি বরাবর চিঠি লেখা লঙ্কান বোর্ড প্রধানের।

বার্তা সংস্থা এএফপির খবর সুমাথিপালা বলেছেন, ‘বিসিবি সভাপতিকে আমি ব্যক্তিগতভাবে চিঠি লিখেছি। সে চিঠিতে হাথুরুর ব্যাপারে আমাদের আগ্রহের কথা তাদের আনুষ্ঠানিকভাবে জানিয়ে দেওয়া হয়েছে।’ অর্থাৎ হাথুরুসিংহে যে শ্রীলঙ্কার দায়িত্ব নিতে উদগ্রীব হয়ে আছেন এটা ধরে নেওয়াই যায়। সেটি হলে বাংলাদেশের বিপক্ষে সিরিজ দিয়েই শুরু হতে পারে তার শ্রীলঙ্কা দলের হেড কোচ অধ্যায়।

 

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.