স্পোর্টস ডেস্ক:: বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) মঙ্গলবার দিনের দ্বিতীয় ম্যাচে রাজশাহী কিংসের বিপক্ষে টস হেরে ব্যাট করছে চিটাগং ভাইকিংস। এই প্রতিবেদন লেখা পর্যন্ত চিটাগং ভাইকিংসের সংগ্রহ ৫.২ ওভারে কোনও উইকেট না হারিয়ে ৫৫ রান।
দুই দলেরই ইতোমধ্যে বিদায় নিশ্চিত হয়ে গেছে। আজ তারা নিয়মরক্ষার ম্যাচ খেলবে। টুর্নামেন্টে দুই দলেরই আজ ম্যাচ। এখন পর্যন্ত ১১টি ম্যাচ খেলে আট পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলে ষষ্ঠ অবস্থানে রয়েছে রাজশাহী কিংস। আর ১১টি ম্যাচ খেলে পাঁচ পয়েন্ট নিয়ে সপ্তম অবস্থানে রয়েছে চিটাগং ভাইকিংস।
চিটাগং ভাইকিংস একাদশ: লুকে রঞ্চি (অধিনায়ক), লুইস রিসি, সৌম্য সরকার, স্টিয়ান ভ্যান জিল, সিকন্দার রাজা, তানভীর হায়দার, ইরফান শুক্কুর (উইকেটরক্ষক), রায়াদ এমরিত, সানজামুল ইসলাম, আল-আমিন, তাসকিন আহমেদ।
রাজশাহী কিংস একাদশ: জেমস ফ্রাঙ্কলিন, মুমিনুল হক, রনি তালুকদার, মুশফিকুর রহিম (অধিনায়ক), জাকির হাসান (উইকেটরক্ষক), সমিত প্যাটেল, উসামা মীর, মেহেদী হাসান মিরাজ, কাজী অনিক, মোহাম্মদ সামি, মোস্তাফিজুর রহমান।
