খেলাধুলা ডেস্ক: দলের ধারাবাহিক বাজে পারফরমেন্সে হতাশ রিয়াল মাদ্রিদ কর্তৃপক্ষ। আর তাই কোচ জিনেদিন জিদানকে বরখাস্ত করতে যাচ্ছে রিয়াল।
স্প্যানিশ সংবাদমাধ্যম ডন ব্যালন জানাচ্ছে, জিদানের ওপর একদমই আস্থা হারিয়ে ফেলেছে রিয়াল। তার অধীনে দলের পারফরম্যান্সে যারপরনায় বিরক্ত ক্লাবটি। তাকে আর বার্নাব্যু’তে রাখতে চাচ্ছে না কর্তৃপক্ষ। মেয়াদ পূরণের আগেই ফরাসি ফুটবল কিংবদন্তিকে দলের কোচের পদ থেকে সরিয়ে দিতে চাচ্ছে।
এরই মধ্যে জিদানের বিকল্পও দেখে রেখেছে রিয়াল। সাবেক কোচ কার্লো আনচেলত্তিকে ফের ফিরিয়ে আনতে চাচ্ছে বিশ্বের অন্যতম ধনী ক্লাবটি।
সবশেষ ম্যাচে অ্যাথলেটিকো বিলবাওয়ের সঙ্গে গোলশূন্য ড্র করে লা লিগার পয়েন্ট টেবিলে চতুর্থ স্থানে নেমে গেছে রিয়াল। চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার চেয়ে পিছিয়ে পড়েছে আট পয়েন্ট।
