জেরুজালেম: ওআইসির সম্মেলনে যাচ্ছেন রাষ্ট্রপতি

0

ঢাকা: তুরস্ক বুধবার (১৩ ডিসেম্বর) অনুষ্ঠেয় ইসলামী সহযোগিতা সংস্থার (ওআইসি) বিশেষ শীর্ষ সম্মেলনে যোগ দিতে ইস্তাম্বুল যাচ্ছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

রোববার (১০ ডিসেম্বর) দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ের ইউএনসিএলওএস সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে পররাষ্ট্রমন্ত্রী এএইচ মাহমুদ আলী এ কথা জানিয়েছেন।

রাষ্ট্রপতির এ সফর নিয়ে সংবাদ সম্মেলনে বিস্তারিত কথা বলেন পররাষ্ট্রমন্ত্রী।

আরব দেশগুলোর আহ্বান উপেক্ষা করে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী হিসেবে স্বীকৃতি দেন। এরপরই করণীয় নিয়ে ওআইসির বর্তমান চেয়ারম্যান তুরস্কের প্রেসিডেন্ট রজব তৈয়ব এরদোগান এই বিশেষ সম্মেলন আহ্বান করেছেন।

পররাষ্ট্রমন্ত্রী এএইচ মাহমুদ আলী বলেন, বুধবারের ওই শীর্ষ সম্মেলনে যোগ দিতে রাষ্ট্রপতিকে আমন্ত্রণপত্র পাঠিয়েছেন তুরস্কের রাষ্ট্রপতি। সোমবার (১১ ডিসেম্বর) ঢাকা থেকে তুরস্কের উদ্দেশে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ রওনা হবেন।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.