কক্সবাজারে বন বিভাগের অভিযানে কাঠভর্তি ট্রাক জব্দ

0

চকরিয়া প্রতিনিধি:: কক্সবাজার উত্তর বন বিভাগ সাড়াসি অভিযান চালিয়ে বিভিন্ন প্রজাতির চোরাই মূল্যবান কাঠ সহ একটি ট্রাক জব্দ করেছে। সোমবার (১২ ডিসেম্বর) ভোর সাড়ে ৪ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে বিভাগীয় বন কর্মকর্তার নির্দেশে সদর রেঞ্জ কর্মকর্তা মোঃ মেহেদী হাসান এর নেতৃত্বে রামু চা বাগান এলাকা থেকে বিভিন্ন প্রজাতির চোরাই কাঠ সহ একটি ট্রাকটি জব্দ করা হয়।

কক্সবাজার উত্তর বনবিভাগের সদর রেঞ্জ কর্মকর্তা মোঃ মেহেদী হাসান জানান গোপন সংবাদের ভিত্তিতে১২ ড়িসেম্বর সোমবার ভোর সাড়ে ৪ টার দিকে বিভাগীয় বন কর্মকর্তার নির্দেশে রামু চা বাগান এলাকা থেকে (চট্টমেট্রো চ- ৬৬৫০)চোরাই কাঠ বোঝাই একটি ট্রাক আটক করা হয়। পরে ট্রাক থেকে গামারী, শীল, কড়ই সহ বিভিন্ন প্রজাতির আনুমানিক ৩শত ঘনফুট কাঠ জব্দ করা হয়।

অপরদিকে কক্সবাজার বাংলাবাজার এলাকা থেকে আরেক অভিজানে নসিমন সহ গামারী, শীল কড়ই সহ বিভিন্ন প্রজাতির চোরাই কাঠ জব্দ করে কক্সবাজার বন বিভাগ।

এই ব্যাপারে কক্সবাজার (উত্তর)বনবিভাগ এর কর্মকর্তা হক মাহবুব মোর্শেদ জানান, আমরা গোপন সংবাদের ভিত্তিতে এই অভিজান গুলো পরিচালনা করি। এতে দুটি অভিজানে মোট বিভিন্ন প্রজাতির ৩৩০ঘনফুট কাঠ জব্দ করি।

তিনি বলেন, অভিযানের খবর পেয়ে কাঠ চোরাকারবারি পালিয়ে যায়। ট্রাক আটক করা হয়েছে। মামলা প্রক্রিয়াধীন।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.