চকরিয়া প্রতিনিধি,সিটিনিউজ :: কক্সবাজারের চকরিয়ায় সড়ক দুর্ঘটনায় মোহাম্মদ জাকারিয়া (৪০)নামে একজন নিহত ও তিনজন আহত হয়েছে। চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের উপজেলার ফাঁসিয়াখলীস্থ ঝণঝণি ব্রীজ এলাকায় ২৮ ডিসেম্বর বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২ টায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তি ফাঁসিয়াখালী ইউনিয়নের পশ্চিম সিকদার পাড়া এলাকার নুরু মাঝির ছেলে বলে জানা গেছে।
আহতরা হলেন- কক্সবাজার পৌরশহরের ফিশারিঘাট এলাকার আলী হোসেনের ছেলে নুরুল আলম (৩১), একই এলাকার আবুল অদুদের ছেলে মোহাম্মদ হোসেন (৩৫) ও আমির হামজার ছেলে শফিকুর রহমান (৪৫)।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, আজ বৃহস্পতিবার দুুপুর সাড়ে ১২টার দিকে কক্সবাজার থেকে চট্টগ্রাম অভিমুখি একটি প্রাইভেট মাইক্রোবাস ঝনঝনি ব্রীজ এলাকায় পৌছলে বিপরীতমুখি একটি মোটরসাইকেলের মুখোমুখি ধাক্কা লাগে।
এসময় মোটর সাইকেল আরোহী জাকারিয়া ঘটনাস্থলে মারা যায়। মাইক্রোবাসের তিন যাত্রী আহত হয়। তাদের চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
চিরিংগা হাইওয়ে পুলিশের সার্জেন্ট নুরে আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। দুর্ঘটনা কবলিত গাড়িগুলো জব্দ করা হয়েছে।
