কক্সবাজার সৈকতে গলা কাটা লাশ উদ্ধার

0

জামাল জাহেদ,কক্সবাজারঃ  কক্সবাজারে সমুদ্র সৈকতের ডায়াবেটিকস পয়েন্ট থেকে অজ্ঞাতপরিচয় এক যুবকের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার রাত ১টার দিকে লাশটি উদ্ধার করা হয়।ঘটনার সত্যতা নিশ্চিত করে কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) বখতেয়ার উদ্দিন চৌধুরী জানান, ডায়াবেটিকস পয়েন্টে একটি লাশ পড়ে থাকার সংবাদ পায় পুলিশ।

এ সংবাদে উপ-পরিদর্শক (এসআই) ফজলুল হক পাটোয়ারীর নেতৃত্বে সদর মডেল থানা পুলিশের একটি দল গিয়ে আনুমানিক ২৪/২৫ বছর বয়সী অজ্ঞাতপরিচয় এক যুবকের গলাকাটা লাশ উদ্ধার করে।প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, লাশের পাশে পড়ে থাকা ৩টি যৌন উত্তেজক ট্যাবলেট, নগদ ৩১৫ টাকা ও একটি পটেটো চিপসের খোলা প্যাকেট উদ্ধার করা হয়।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.