ক্রিকেট ক্যারিয়ারের ইতি টানছেন কুমার সাঙ্গাকারা

0

সিটিনিউজবিডি :  এশিয়ার একমাত্র যে মাঠে ডন ব্র্যাডম্যান ব্যাট হাতে দাঁড়িয়েছিলেন, সেখানেই বর্ণালী এক ক্রিকেট ক্যারিয়ারের ইতি টানছেন কুমার সাঙ্গাকারা। সাঙ্গা যদি এই টেস্টে একটা ডাবল সেঞ্চুরি করতে পারেন তবে অসাধারণ একটা যুগলবন্দী তৈরি হয়ে যাবে। ব্র্যাডম্যানের সঙ্গে ডাবল সেঞ্চুরির রেকর্ডে যুগ্ম অংশীদার হয়ে যাবেন তিনি।

ঘটনা যাই ঘটুক, ফলাফল যাই হোক, কলম্বোর পি সারা ওভাল স্টেডিয়ামে সামনের কয়েকদিন আটকে থাকবে ক্রিকেট প্রেমীদের চোখ। এই মাঠে আর এক টেস্ট খেলেই যে ব্যাট-প্যাড তুলে রাখবেন ক্রিকেটের এক মহানায়ক। পি সারাতেই মুরালিধরন প্রথম টেস্ট খেলেছিলেন। যেখানে শ্রীলঙ্কা তাদের প্রথম টেস্ট খেলেছিল। যেখানে ম্যাটিং উইকেটে ব্যাট করে এসে ব্র্যাডম্যান ম্যাটের দৈর্ঘ্য নিয়ে প্রশ্ন তুলেছিলেন। বলেছিলেন, ম্যাটটাতে ২২ গজ ঠিক নেই। পরে মেপে দেখা যায় উইকেট একুশ গজ রয়েছে।

যদিও ঘটনার সত্যতা লিপিবদ্ধ নেই। মিথও হতে পারে। এই টেস্টে সাঙ্গা যখন শেষবার শ্রীলঙ্কার ক্যাপ মাথায় নামবেন, ভবিষ্যতের জন্য হয়তো এমনই কোনো মিথের গল্প তৈরি হবে। পরে যেটি প্রজন্মান্তরে গল্প হয়ে ফিরবে। তবে অবসরে যাওয়ার ম্যাচ নিয়ে সাঙ্গাকারার বাড়তি কোন অনাগ্রহ নেই। তিনি নিরাসক্তির সঙ্গে কেবল গোটা ব্যাপারটা দেখছেন। আর মনে মনে নিশ্চয় এক রাজকীয় বিদায়ের স্বপ্ন বুনছেন।

শ্রীলঙ্কার প্রাচীনতম মাঠে বৃহস্পতিবার থেকে যদি আরেকবার চেনা সাঙ্গার দেখা মেলে, তাতে অবশ্য কোহলির ভারতের দুর্দশা দীর্ঘায়ীত হবে। সিরিজের প্রথম ম্যাচ হাতের মুঠোয় থাকা জয় হাতছাড়া করে এমনিতেই নাজেহাল অবস্থায় আছেন তিনি! বাড়াবাড়ি না থাকুক, জৌলুস না থাকুক, কিন্তু সাঙ্গার বিদায়ী মঞ্চ বলে কথা। ঘটনাবহুল কিছু যদি নাও ঘটে, এমনকি শ্রীলঙ্কা যদি নূন্যতম জয়টাও না পায়; তবুও ক্রিকেট ইতিহাসে এই টেস্ট জায়গা করে নেবে এক মহানায়ককে বিদায়ী অভ্যর্থনা জানানোর জন্য। এখন দেখার, সাঙ্গা সেই অভ্যর্থনার জবাবটা কিভাবে দেন।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.