চকরিয়ায় শিক্ষার্থীকে ধর্ষন, ধর্ষক গ্রেফতার

0

চকরিয়া প্রতিনিধি, সিটি নিউজ :: চকরিয়া পৌরসভার ফুলতলা গ্রামের একটি ভাড়া বাসায় দুইদিন ধরে আটকে রেখে মাদরাসা পড়ুয়া কিশোরী শিক্ষার্থীকে (১৪) জোরপুর্বক ধর্ষণের ঘটনা ঘটেছে।

বাসার অন্য ভাড়াটিয়া ও স্থানীয় লোকজনের অভিযোগের প্রেক্ষিতে গত শনিবার সন্ধ্যায় পুলিশ অভিযান চালিয়ে ওই বাসা থেকে ভিকটিম শিক্ষার্থীকে উদ্ধার ও ধর্ষককে গ্রেফতার করেছে। গ্রেফতার ধর্ষকের নাম নেজাম উদ্দিন। তার বাড়ি পেকুয়া উপজেলার টৈটং ইউনিয়নে।

চকরিয়া থানার এসআই সুকান্ত চৌধুরী বলেন, ভিকটিম মাদরসায় পড়–য়া চর্তুথ শ্রেণীর শিক্ষার্থীর বাড়ি মহেশখালী উপজেলার শাপলাপুর ইউনিয়নে। কিছুদিন আগে মোবাইল ফোনের ক্রসকানেশনের মাধ্যমে ওই শিক্ষার্থীর  সাথে প্রেমের সর্ম্পক গড়ে তুলে এক সন্তানের জনক নেজাম উদ্দিন।

তিনি বলেন, প্রেমের সম্পর্কের সুবাদে বিয়ের প্রলোভন দেখিয়ে দুইদিন আগে সকালে ওই ছাত্রীকে বাড়ি থেকে এনে ধর্ষক নেজাম উদ্দিন চকরিয়া পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের পশ্চিম বাটাখালী এলাকার একটি ভাড়া বাসায় তুলে।

চকরিয়া থানার ওসি মো.বখতিয়ার উদ্দিন চৌধুরী বলেন, বিষয়টি স্থানীয়রা থানা পুলিশকে জানালে অভিযান চালিয়ে ওই বাসা থেকে ভিকটিমকে উদ্ধার ও অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। মেডিক্যাল চেকআপের জন্য ওই কিশোরীকে কক্সবাজার ওয়ান স্টপ ক্রাইসিস (ওসিসি) সেন্টারে পাঠানো হবে।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.