জুবায়ের সিদ্দিকীঃ একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মাঠ গোছানোর কাজ বেশ দ্রুতবেগে শুরু করেছে আওয়ামীলীগ। ১৫ টি সাংগঠনিক টিম নির্বাচনী সফরে জেলা-উপজেলায় যাচ্ছে। মাননীয় প্রধানমন্ত্রী সিলেটে জনসভার মাধ্যমে প্রচারনা ও সাংগঠনিক টিম নির্বাচনী সফরে জেলা উপজেলায় যাচ্ছে।
এর মধ্য দিয়ে নির্বাচনী ট্রেনে যাত্রা শুরু করে ক্ষমতাসীন দলটি। পাশাপাশি বিএনপিকে চাপে রাখতে অগ্নিসংযোগ নাশকতাসহ পুরনো মামলা চালু করার পরিকল্পনা আছে সরকারের। নির্বাচনী প্রস্তুতির অংশ হিসেবে ১২ লাখ পোলিং এজেন্টকে প্রশিক্ষণ দেওয়া হবে। দলের দায়িত্বশীল একাধিক সুত্র মতে এসব তথ্য পাওয়া গেছে।
আওয়ামীলীগের হাই কমান্ড সুত্রে জানা গেছে, জাতীয় সংসদ নির্বাচনের আর মাত্র নয়মাস রয়েছে। সরকারের নয় বছরের উন্নয়ন কর্মকান্ড জনসম্মুখে তুলে ধরার লক্ষ্য নিয়ে এই সাংগঠনিক সফর শুরু হয়েছে। সেই সাথে সারাদেশে অন্তকোন্দল কমিয়ে আনা এবং সর্বশেষ জেলায় জেলায় গনসংযোগ ও কর্মীসভার মাধ্যমে জনমত সৃষ্টি করা হবে।
