পিকআপের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

0

চকরিয়া প্রতিনিধি, সিটি নিউজ :: কক্সবাজারের চকরিয়ায় ইটবোঝাই একটি পিকআপের ধাক্কায় মো. সোহেল (২৫) নামে এক মোটরসাইকেল আরোহি নিহত হয়েছে।

৩০ জানুয়ারি মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার চিরিঙ্গা-বদরখালী সড়কে রামপুর এলাকায় এ দূর্ঘটনা ঘটে। মো. সোহেল কুতুবদিয়া উপজেলার বড়ঘোপ ইউনিয়নের আরব সিকদার পাড়ার বশির আহমদের ছেলে।

এসময় গুরুতর আহত হয়েছেন তার সাথে থাকা আরোহী মো. সাইফুদ্দিন (৩০)।তিনি তিনি একই এলাকার শামশুল আলমের ছেলে।

পুলিশ জানায়, সকালে মোটরসাইকেল যোগে কুতুবদিয়া থেকে দুই বন্ধু চকরিয়ায় যাচ্ছিলেন। তারা বেলা সাড়ে ১১ টার দিকে রামপুর এলাকায় পৌঁছলে বিপরীতমুখি ইটবোঝাই(ঢাকামেট্টো-ট-১৪-২৯৯৪) একটি পিকআপের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই সোহেল মারা যান।

আহত সাইফুদ্দিকে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

চকরিয়া থানার ওসি মো. বখতিয়ার উদ্দিন চৌধুরী বলেন, সোহেলের লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। পরিবারর আবেদন করলে ময়নাতদন্ত করা হবে।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.