স্পোর্টস ডেস্ক :: চলতি মৌসুমের শুরু থেকেই জার্মান মিডফিল্ডার মেসুত ওজিল আর্সেনাল ছাড়তে পারেন বলে গুঞ্জন শোনা যাচ্ছিল। কিন্তু সব জল্পনার অবসান ঘটিয়ে আর্সেনালের সঙ্গে আরও সাড়ে তিন বছরের নতুন চুক্তি করেছেন মেসুত ওজিল। অর্থাৎ ২০২১ সাল পর্যন্ত ক্লাবটিতে থাকবেন জার্মান এই মিডফিল্ডার।
বুধবার ওজিলের সঙ্গে চুক্তি নবায়ন করেছে আর্সেনাল। এই মিডফিল্ডারকে ধারে রাখতে ইংলিশ ক্লাবটিকে প্রতি সপ্তাহে গুনতে হবে সাড়ে তিন লাখ পাউন্ড। যা ক্লাবের ইতিহাসে সবচেয়ে দামি খেলোয়াড়। এর আগে ২০১৩ সালে রেকর্ড চার কোটি ২৪ লাখ পাউন্ড ট্রান্সফার ফিতে রিয়াল মাদ্রিদ থেকে আর্সেনালে যোগ দেন ওজিল।
